হিন্দি যে ভারতবর্ষ জুড়ে রাজত্ব করবে, বাকি সব হবে আঞ্চলিক, ক্রিকেট আর বলিউডের একচ্ছত্র আধিপত্য হবে, ভারতবর্ষকে যুক্তরাষ্ট্র না বলে জাতিরাষ্ট্র হিসেবে চালানোর চেষ্টা হবে, গণমাধ্যমে সর্বভারতীয় ভাষা হিসেবে থাকবে একমাত্র হিন্দি আর ইংরিজি, এসব ভারত রাষ্ট্রের জন্মলগ্নে অকল্পনীয় ছিল। এই পুরোটারই ভিত্তি তৈরি হয় ১৯৪৭ থেকে ১৯৫৭, এই দশ বছরে। স্বাধীন ভারতের গোড়ার দিকের ইতিহাসের সেসব টুকরো কখনই উচ্চারিত হয় না। সব পক্ষই মোটের উপর চেপে গেছেন, বা ভুলে।
সেই দশ বছরের এইসব টুকরোটাকরা নিয়েই এই লেখা। পূর্ণাঙ্গ ইতিহাস একেবারেই নয়, কিন্তু এইটুকুও তো জেনে রাখা যাক।
Customers' review
Reviews
Be the first to review ""