কী ভেবে শুরু হয়েছিল, আর শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াল।
অলিম্পিক গেমসের কথা বলছি। প্রাচীন গ্রিসে যার সূচনা হয় হিংসা, সংঘর্ষ, হানাহানি এবং যুদ্ধ বন্ধ করতে। ছোট ছোট দেশ।
তাদের মধ্যে যুদ্ধ, সংঘর্ষ লেগেই থাকতো। ওসবের অবসান ঘটাতেই প্রচলন হলো যুযুধান দেশগুলোর মধ্যে খেলার প্রতিযোগিতা অলিম্পিক্সের। সিদ্ধান্ত হয়, খেলা শুরুর তিন মাস আগে, খেলার দিনগুলোয় (তখন মোট পাঁচ দিন, এখন দু'সপ্তাহের বেশি) এবং খেলা শেষের পর যোগদাতা খেলোয়াড়রা যত দিন না নিজ নিজ দেশে পৌঁছচ্ছেন, তত দিন যুদ্ধ-বিবাদ-রক্তক্ষয়ে বিরতি। এমনকী, প্রাচীন অলিম্পিক্সের প্রবর্তকরা কতটা সিরিয়াস ছিলেন এই গোটা প্রতিযোগিতার সুষ্ঠু ব্যবস্থাপনার ব্যাপারে, সেটা বোঝা যায়, তাঁদের একটা সিদ্ধান্ত থেকেই। গেমস হতো চান্দ্র মাসে। যাতে গেমসের আয়োজন, প্রতিযোগীদের আসা-যাওয়ায় সমস্যা না-হয়।
Customers' review
Reviews
Be the first to review ""