বাঙালি সেদিন বিশ্বজোড়া
যৌথখামারের স্বপ্নে বিভোর। জরুরি অবস্থার বজ্র আঁটুনির প্রহর পেরিয়ে ত্রাতা হয়ে আসে বামপন্থী সরকার।
কপিলদেবের বিশ্বজয় আর মারাদোনার শিশুসুলভ উচ্ছ্বাসের পাশে পড়ে থাকে দুই প্রধানমন্ত্রীর নিথর শরীর। বাবরি আর বার্লিনে কোনও ফারাক ধরা মায় না আর। ঐতিহাসিক ভুলের পাশে সেঁধিয়ে গেল আরও কিছু ছুটকো গলদ। যৌথখামারের সেই জমিতেই গজিয়ে উঠল শপিংমল। আদর্শের বুলি-কপচানো মুখগুলো বসে থাকতে শুরু করল টেলিভিশনের টক-শো আলো করে। ঝান্ডা-ধরা কিছু হাত বদলে গেল মাল্টিন্যাশনাল কোম্পানির কম্পিউটারের কি-বোর্ডের উপর ব্যস্ত হাতে, কিছু-বা হয়ে গেল ডান্ডা-ধরা।
বস্তি হারিয়ে যেতে শুরু করল বহুতলের বহুমাত্রিক ছলনায়। হলুদ চটি বই হারিয়ে গেল কেল্ টিভিতে মধ্যরাতের নির্ঘুম প্রদর্শনীর ভিড়ে। মানুষের সুখী গৃহকোণ কিংবা একান্ত মনের কুলুঙ্গির ফাঁক গলে যে-টুকরো আকাশটা দেখা যেত, যে-আকাশ ঢেকে লাল পতাকা ওড়ার কথা ছিল, সেই লাল রং আরও গাঢ় হয়ে দেখা দিল-সে-লাল কিসান্ কেচআপ, এভাররেডি আর কোকা-কোলার।
Customers' review
Reviews
Be the first to review ""