মূলধারার অর্থনীতিতে এখন আর অর্থনীতিবিদ প্রায় নেই বললেই চলে, আছে শুধু fiscal auditors। ভাষা আন্দোলন নিয়ে কাজ করতে গিয়ে লেখক দেখেন নিম্নবর্গের মধ্যে ভাষা নিয়ে একদমই মাথাব্যথা নেই। বরং তাঁরা দৈনিক রোটি-কপড়া-মকান নিয়ে ব্যতিব্যস্ত। মূলস্রোতের অর্থনীতি এঁদের ধারেকাছে পৌঁছন না। এই ধরণের অর্থনীতিকে নেতিকৃত করা হয়েছে এই কিতাবে। নিসর্গ এবং অর্থনৈতিক 'উন্নয়ন'-এর আপেক্ষিক গুরুত্বপ্রদানের রাজনৈতিক খেলাকে আমল না দিয়ে মানুষের কারণে তৈরি হওয়া নিসর্গের বিপর্যয় এই বইটিতে বারংবার উঠে এসেছে। এতো কিছু নেতিকরণের পর শেষ প্রবন্ধটিতে তাই পেশ করা হয়েছে বি-কল্প-না-র 'ইউটোপিয়া'।
Customers' review
Reviews
Be the first to review ""