অনেক সময়ই বিভিন্ন লেখার সূত্রে নানা তথ্যের সন্ধানে হাতড়ে গোড়াতে হয় ইন্টারনেটের রত্নভাণ্ডার। তেমনই একটি খনি মার্কসিস্ট ইন্টারনেট আর্কাইভ। সেখানে যেসব ভারতীয়ের লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলির তালিকা খুঁটিয়ে দেখতে গিয়ে একদিন নজরে এল সৌমোন্দ্রনাথ ঠাকুরের নাম। ভারতের মার্কসবাদী মহলে সৌমেন্দ্রনাথ ঠাকুরের নাম বহুচর্চিত। দেখা গেল মার্কসিস্ট ইন্টারনেট আর্কাইভে ১৯২৮ থেকে ১৯৬৬ সাল পর্বে লেখা তাঁর প্রায় ১৫টি নিবন্ধ ও বই সাকলিত করা হয়েছে। শেষ লেখাটা রাজা রামমোহন রায়কে নিয়ে। দেখেই মনে যে প্রশ্নটা এল তা হল, মার্কসিষ্ট ইন্টারনেট আর্কাইভে
কেন রাজা রামমোহন রায়কে নিয়ে লেখা বই অন্তর্ভুক্ত করা হল। বইটা পড়তে পড়তে অবশ্য উত্তরটা স্পষ্ট হল। মনে পড়ল, রাজা রামমোহনের জন্মের ২৫০তম বার্ষিকীতে তাঁকে আত্মসাৎ করার এক কৌশলী প্রচেষ্টা শুরু হয়েছে। অর্থাৎ হিন্দুধর্মের বিকৃতি ও কুসংস্কারের বিরুদ্ধে তাঁর যে মূল বার্তা সেটাকে ছেঁটে ফেলে, উল্টে রামমোহন রায়কেই সনাতন হিন্দুধর্মের প্রবক্তা সাজানোর চেষ্টা শুরু
Customers' review
Reviews
Be the first to review ""