পুকুর চুরি তো শোনা কথা। কিন্তু গদ্য ডাকাতি। মাটি ও আবর্জনা ফেলে গাজা ভূজিয়ে তার উপর বিনোদন পার্ক তৈরি, বহুতল নির্মাণ। পাথর ভাতার কলে কাজ করা শ্রমিকদের বুকে বাসা বাঁধছে মারণ রোগ মিলিকোসিম। কিন্তু স্থানীয় রাজনৈতিক নেতারা বলছেন, খালি পেটে মদ খেয়ে যক্ষ্মা হচ্ছে শ্রমিকদের। সমুদ্র সৈকতকে তছনছ করে সম্পূর্ণ বেআইনি ভাবে গড়ে ওঠা মন্দারমণির ৫২টা ছোটেল ভেঙে দিতে ২০০৮ সালে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তখন হাইকোর্টের সেই নির্দেশ মানা হয়নি কোন চিট ফান্ড সংস্থার স্বার্থ রক্ষায়? পরিবেশের ক্ষতি করা বেআইনি কলকারখানা গুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো সরকারি অফিসারের বাড়িতে ফোন এল তাঁর ছেলেকে অপহরণের হুমকি দিয়ে। তার পরেও সেই অকুতোভয় অফিসার কী ভাবে তাঁর ঘোটা চাকরি জীবনে পরিবেশকে সুস্থ রাখার লড়াই করে গেলেন দুর্নীতি ও অনিয়মের নাগপাশের মধ্যেও। বাংলা-সহ গোটা ভারতে পরিবেশ সংক্রান্ত বই কিছু কম নেই। কিন্তু পরিবেশ অপরাধ ও পরিবেশ অপরাধীদের উপর সম্ভবত প্রথম বই এটাই। যেখানে সামনে আনা হয়েছে এত দিন ধরে চাপা থাকা ভয়ঙ্কর কিছু সত্যকেও।
Customers' review
Reviews
Be the first to review ""