আর্য' ব্রাহ্মণ্য তথা বৈদিক বর্ণবাদের অস্পৃশ্যতাজনিত ঘৃণার বিষ নিহিত আছে ভারতীয় হিন্দুসমাজের সমাজশৃঙ্খলার প্রতিটি পর্যায়ের গভীর তলদেশ পর্যন্ত। বাঙালি সমাজও এর ব্যতিক্রম নয়। বাঙালি হিন্দু 'উচ্চবর্ণ' সমাজের জাতক গল্পকারদের অনেকে তাঁদের সৃষ্টিতে এই ব্রাহ্মাণ্য বর্ণবাদের গোঁড়ামী, অনাচার-দুরাচারের অনাবৃত স্বরূপ দক্ষতার সঙ্গে সার্থক গল্পের আকারে ধারণ করেছেন, যা কালজয়ী এবং আজও মূল্যবান। এই ভারতীয় হিন্দু বাঙালি ব্রাহ্মণ্যবাদের আচার, অনাচার ও দুরাচারসর্বস্ব জীবনপ্রবাহের একটা সার্বিক চিত্রকে পাঠকসমাজের কাছে তুলে ধরে সমাজের মর্মমূলে নিহিত এই ব্যবস্থা সম্পর্কে তাঁদের জিজ্ঞাসাবিদ্ধ করা এই সংকলনের উদ্দেশ্য।
Customers' review
Reviews
Be the first to review ""