যার পরানে চলছে খেলা সেই বোঝে গো সেই বোঝে কালীর সঙ্গে খেলছে কালী, মরছে হায় নিজের খোঁজে।
এক কালী নিজেকে আড়াল করছে ধূলোঝড় তুলে আরেক কালী ভেদ করছে, দেখছি লড়াই সব ভুলে। এই মনে হয় ধরেই ফেলল, দেখি বাজি ফের ভোজের! ফস্কে গেল! আবার পাগল হল মা নিজের খোঁজে।
এমনই ধারা চলছে খেলা যে দেখতে পায় সেই দ্যাখে। কেমন করে বহুর খেলা খেলছে পরম সেই এক-এ।
এই মনে হয় এক-কে বহু হাসিল করে ফেলল প্রায় পরক্ষণেই আবার ধাপ্পা, জগৎরূপেই শোভা পায়। কালীর সঙ্গে খেলছে কালী, কঠিন খুঁজছে সহজে। যে কঠিনকে টানছে সহজ, সেই বোঝে গো সেই বোঝে।
Customers' review
Reviews
Be the first to review ""