বাস্তবের হাত ধরেছে পরাবাস্তব, ঘটনায় মিশেছে কল্পনাপ্রতিভা, চেনা দিগন্তে জেগেছে অচেনা আলো- এমনই আশ্চর্য ত্র্যহস্পর্শ এই গল্পসংকলনে। সেখানে দেওয়ালে লেখা 'সপ্তপদী মণ্ডল' বা 'অ্যান্টনি ফিরিঙ্গি মণ্ডল', অদ্ভুত আঁধারে কেউ শাহজাহান, কারও শরীর কোমরের নীচে আর নেই, কোথাও খেপাপুকুরের মাঠে মহাভারতের স্পর্শ, কখনও আবার নির্জন পথে একটি মেয়েকে অনুসরণ করে ময়ূর। চেনা ভূগোলে আজকালপরশুর বিভিন্ন আখ্যানকেই প্রতীকের জাদুস্পর্শে সম্পূর্ণ অন্য মাত্রা দিয়েছেন নবীন গল্পকার। উনিশটি গল্পের এই সংকলন একদিকে যেমন ছক-ভাঙা নিজস্বতায় উজ্জ্বল, পাশাপাশি উত্তর-আধুনিক বাংলা গল্পের ধারায় উল্লেখযোগ্য একটি সংযোজনও বটে।
Customers' review
Reviews
Be the first to review ""