একটা ভিড় রাস্তা। কিছু তুচ্ছ আমোদ আর বড়ো গভীর বিষাদমাখা একটা শহর। এসব পেরিয়ে কয়েকটা না-লেখা কবিতা তার কবিকে মাথার কিছুটা ওপরে স্ট্রিটলাইট আর অনেক ওপরে একটা চাঁদ। একটা জীবনের ভিতর অনেক জীবন। তার পাশাপাশি শুয়ে থাকা কত যে মৃত্যুবোধ। এসবের দিকে একবার তাকিয়ে, হেসে, কবিও এগিয়ে যাচ্ছেন। এই হাঁটাহাটি নিয়তি কে খুঁজছে। নির্ধারিত। পাশে পাশে কে হাটছে তাঁর? সে কি প্রেম? সে কি পাপ? সে জীবন আর কি নিষ্ঠুরতার ছদ্মনাম কোনও?
কবি অয়ন চক্রবর্তীর এই কবিতাবইটির দুটি মলাট আবহমান বাংলা কবিতার দুটো ডানা দিয়েই মোড়া। কিন্তু জীবনের প্রতি এক গভীর মায়ামিশ্রিত তাচ্ছিল্য নিয়ে অনন্তের দিকে তার উড়ে যাওয়া।
Customers' review
Reviews
Be the first to review ""