যৌনতা এমন একটা শব্দ, যা নিয়ে এখনও এদেশে বেশ এক কুয়াশা আবডাল!
এখনও মানুষ তাদের যৌনজীবন, যৌন সমস্যা, যৌনাঙ্গ এমনকি যৌন রোগ বা সংক্রমণ সম্পর্কে কথা বলতে চায় না। পাছে নামের পাশে 'খারাপ' তকমা লেগে যায়!
দিনের পর দিন যৌনাঙ্গে সংক্রমণ লুকিয়ে রাখে কিন্তু ডাক্তারের কাছে যেতে চায় না।
সঠিক যৌন শিক্ষার অভাবে ছোট থেকেই নানান বদভ্যাস, ভুল ধারণা শুধু মানুষের ব্যক্তিজীবন নয় সমাজ জীবনকেও করে তোলে অতিষ্ঠ। অথচ লোক সংখ্যা বাড়তে বাড়তে আমরা একেবারে প্রথমের তকমা যোগাড় করে ফেলেছি প্রায়! এবং তা শুধুমাত্র সঠিক শিক্ষার অভাবে। আমাদের বুঝতে হবে, খিদে, তেষ্টা, ঘুমের মতো যৌনতাও জীবের এক স্বাভাবিক ধর্ম। যা নিয়ে আলোচনা পাপ নয়, অন্যায় নয় বরং উল্টোটাই। কৈশোর, যৌবন ও মধ্যবয়সের নানান যৌনসমস্যা, তার কারণ ও সমাধান সম্পর্কে আলোকপাত করা হয়েছে 'এসব কথা বলতে নেই' বইটিতে।
Customers' review
Reviews
Be the first to review ""