বিশ শতকে আধুনিকতার অন্য নাম টি. এস. এলিয়ট। যাঁর হাত ধরে বাংলা কবিতা সাবালক হয়েছিল, বলা হয়। অন্তত তিরিশের কবিদের কাব্যাদর্শের মূলে ছিলেন বোদলেয়ার আর এলিয়ট। যুদ্ধবিধ্বস্ত বিশ্বে মানুষের বিপন্নতা, নিঃসঙ্গতা, বিষাদ এঁদের কবিতায় যেভাবে প্রকাশ পেয়েছিল, তার প্রভাব ছিল দূরবিস্তৃত। আধুনিক বাংলা কবিতায় 'দি ওয়েস্ট ল্যান্ড' কাব্যের সর্বগ্রাসী প্রভাব সেইসময় অনেকেই লক্ষ্য করেছিলেন। এর পাশে এলিয়টের কাব্যনাটকগুলি নিয়ে এলো নতুন সংরূপ, নতুন ভাবনা। উজ্জীবিত হলেন বাঙালি কবিরা। যাঁর মধ্যে বুদ্ধদেব বসু অন্যতম। কবিতার পাশে কাব্যনাটককে সমান জনপ্রিয় করে তোলার কৃতিত্ব এলিয়টের। পাশ্চাত্যেও তিনি অনুসৃত হয়েছেন। এমন প্রতিভাবান কবি ও কাব্যনাট্যকারকে নিয়ে রচিত হলো- 'টি. এস. এলিয়ট: কবি ও কাব্যনাট্যকার।' তাঁর কাব্য ও নাটক নিয়ে অন্তরঙ্গ আলোচনা, তুলনামূলক পাঠের পরিচয় পেতে জানতে হলে পড়তেই হবে এই গ্রন্থ।
Customers' review
Reviews
Be the first to review ""