প্রধানতঃ আমি শিল্পী। রঙ, তুলি, ইজেল, ক্যানভাস, মূর্তি গড়া, শিল্পকলার ছাত্রছাত্রীদের শিক্ষাদান, এসব নিয়েই মূখ্যত আমার জগৎ। তাই বলে সঙ্গীত বা সাহিত্যের সাথে কিন্তু আমার কোনো বৈরিতা নেই। তাদের সঙ্গেও দীর্ঘ-দীর্ঘদিন ধরে আমার গভীর ভাব-ভালোবাসা, এ হৃদয়ে, মনে সতত বসত করে তারাও। আর তার জন্যই মা সরস্বতীর কৃপায় মাঝে মাঝে মগজে ভর করে কিছু শব্দের দল-ফলশ্রুতিতে কাগজে তুলির বদলে পড়ে কলমের আঁচড়। কখনো তারা একান্তই আমার মনসিজ, কখনো বা অতীত কিংবা বর্তমানের দেখা-শোনা-জানা বাস্তবের ছায়া টলটল করে সাহিত্য সৃষ্টির সে দীঘিজলে।
আমার লেখা বেশ কিছু গল্প ও অণুগল্প নানা পত্র-পত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশিত। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে উপন্যাস ও ছোটোগল্প। ভ্রাতৃসম অঞ্জন ভট্টাচার্যর উৎসাহে এগিয়ে এলাম ছোটোগল্প ও অণুগল্পের সংকলন নিয়ে। তার সক্রিয় সহযোগিতা না থাকলে এই 'স্বল্প গল্প' হয়তো ডায়েরি বন্দী হয়েই থাকত।
এখন সর্বস্তরের পাঠক-পাঠিকাদের কাছে বইটি আদৃত হলেই আমার ও আমাদের সকলের পরিশ্রম সার্থক বলে মনে করব।
Customers' review
Reviews
Be the first to review ""