প্রথাগতভাবে রবীন্দ্রসংগীত চর্চায় আমাদের খামতি এবং গলদ আছে। আমাদের রবীন্দ্রসংগীত গাইতে শেখানো হয়, কিন্তু ঠিকমতো তা শুনতে শেখানো হয় না। অথচ যে কোনো গানের মতোই, রবীন্দ্রসংগীতেও গায়কের থেকে শ্রোতার সংখ্যা অনেক গুণ বেশি। এই বইতে কোনো টেকনিক্যাল কথাবার্তায় না গিয়ে, সাধারণ শ্রোতাদের মতো করে রবীন্দ্রসংগীত শুনতে শেখানোর চেষ্টা করা হয়েছে।
এতে আছে নানা চমকপ্রদ কিন্তু কার্যকরী তথ্যও। যেমন, রবীন্দ্রনাথও অবসাদে ভুগেছিলেন, এমনকি উনি আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলেন। কিন্তু এসব সংকটকে উনি কীভাবে জয় করতে পেরেছিলেন, তা পড়ে উপকৃত হতে পারেন অসংখ্য ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা। এছাড়াও এখানে আছে স্বামী বিবেকানন্দের দেখানো রবীন্দ্রসংগীতের কার্যকারিতা ও 'পরীক্ষার টিপস'ও!
সম্পূর্ণ নতুন আলোয় এই গ্রন্থে প্রায় সত্তরটি রবীন্দ্রগানকে অভিনব কিন্তু সহজভাবে দেখা হয়েছে। ছবির প্লেট-সহ এই বইতে আলোচনা করা হয়েছে-সত্যজিৎ রায়ের এবং অন্যান্য সিনেমায় রবীন্দ্রসংগীতের প্রয়োগ, নানা বিখ্যাত শিল্পীর, যেমন দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র ইত্যাদির, পরিচিত অনুষঙ্গের বাইরে গিয়ে রবীন্দ্রসংগীত গাওয়া, রবীন্দ্রসংগীতের 'সঞ্চারী', মহালয়ার গানের সাথে রবীন্দ্রসংগীতের মিল ইত্যাদি নিয়ে।
Customers' review
Reviews
Be the first to review ""