এই গল্পগ্রন্থটি এই সময়ের প্রেমের গল্প। প্রেম বা ভালোবাসা কী আজও তা মানুষ বুঝে উঠতে পারছে না। এই সময়ে এই সংসারজীবনে হাঁটতে হাঁটতে কতরকমের ভালোবাসায় জড়িয়ে যাচ্ছে যেন সবাই। নীতি অনীতির বোধ মুছে যাচ্ছে। নতুন হাওয়ায় অবৈধ সম্পর্কগুলি বৈধতা পাচ্ছে। তাৎক্ষণিক প্রয়োজন বড় হয়ে উঠছে। প্রয়োজন ফুরোলে প্রেমও হয়তো ফুরিয়ে যায়। জটিলতা, অস্থিরতা তৈরি হয় মনে ও মননে। জীবনের বিচিত্র সংকটে ঘরকন্না করতে গিয়ে কোথায় এসে হাজির হচ্ছি আমরা?
এমন নানাবিধ টানাপোড়েন ও প্রেমের পঁচিশটি গল্প 'ঘরকন্নার ডালপালা ও অন্যান্য গল্প' গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। সহৃদয় পাঠকদের ভালো লাগলে লেখকের কলম সার্থকতা পাবে
Customers' review
Reviews
Be the first to review ""