গত শতকের দ্বিতীয়ার্ধ থেকে বর্তমান সময় পর্যন্ত বিগত সত্তর বছরে পৃথিবীর বিভিন্ন অংশে অসংখ্য গণ অভ্যুত্থান হয়েছে।
সেইসব অভ্যুত্থান বা কনফ্লিক্ট-এর ছাপ বিশ্বের বিভিন্ন মহিলা গল্পকারদের কলমে কী রূপে কী আঙ্গিকে ধরা পড়েছে তার কিছুটা হয়তো আন্দাজ তুলে ধরার প্রয়াস ষোলোটি গল্পের এই অনুবাদ সংকলন। ঘরের আয়নায় কার্তুজের আদর ফুটে উঠলে সেই আয়নার নিজস্ব এক বয়ান জন্ম নেয়।
যে-কোনো শাসনযন্ত্র নিজের চারপাশে নির্মাণ করে আয়নার এক ঘেরাটোপ। সেই আয়না ঘরের আয়নার মতো নয়। সেই আয়নায় নিজেকে ছাড়া আর কাউকেই দেখা যায় না। আপামর জনসাধারণকে সে নিক্ষেপ করে আয়নার ঘেরাটোপের বাইরে, ছুঁড়ে ফেলে দেয় প্রান্তে। সেখানে নারীদের অবস্থান হয় প্রান্তেরও প্রান্তে। সেই 'ডবল মার্জিনালাইজড' নারীর বয়ান, এই সংকলনের গল্পগুলিতে, ক্রমাগত আঘাত হেনে গেছে শাসনযন্ত্রের নাভিমূলে, শব্দ দিয়ে ঘিরে ফেলতে চেয়েছে ক্ষমতার কেন্দ্র। সেই আঘাত শুধুমাত্র গল্পের ভিতরেই সীমাবদ্ধ নয়, গল্পের বাইরেও, গল্প লেখার জগতেও, একাধারে প্রযোজ্য। এভাবেই, হয়তো বা, কোনো-না-কোনোদিন অক্ষর দিয়ে ভেঙে ফেলা যাবে সেই বৃত্তাকার কেন্দ্রাভিমুখী আয়না।
Customers' review
Reviews
Be the first to review ""