ফরাসি মনোসমীক্ষক জাক লাকী 'নর্মাল' শব্দটিকে ওঁর স্বভাবগত ভাষা-ক্রীড়ায় 'নর্ম-মাল' বলতেন, অর্থাৎ যাকে আমরা নর্ম বলি সেটাই মন্দ (ফরাসিতে 'মাল' শব্দের অর্থ 'মন্দ')। কখন এবং কেন 'কৃতি'-সূচক কাজকে সামাজিকভাবে আমরা 'বিকৃতি' বলে চিহ্নিত করি? নারীকে সহজে উন্মাদিনী বানানোর রাজনীতিটাই বা কেমন? পুরুষের উন্মাদনাকে কীভাবে দেখা হবে তার পাশে? আরও মূলগত প্রশ্ন করতে গেলে: উন্মাদনা মানেই বা কী? অধীশা সরকারের একান্ত নাটক 'প্রতিপক্ষ' কৃতি-বিকৃতির দ্বৈরথকে বাইনারি হিসাবে নয়, আত্ম-অপরের মিলেমিশে যাবার দ্বান্দ্বিকতা (dialectics) হিসাবে উপস্থাপন করে।
স্বামী স্ত্রীর আপাত-সুখী গৃহকোণে জটিলতা নিয়ে আসে পাশের বাড়ির তথাকথিত 'পাগলি' এক মেয়ে। আয়নার ভেতর থেকে ছায়াপুতুলের খেলা চালায় নীরব সে নারী। তার কথা মানেই অকস্মাৎ চিৎকার! সেই চিৎকারের ভাষা ছত্রধান করে দেয় পার্থ-অঙ্গনার বুর্জোয়া ড্রয়িং রুমকে। বৈবাহিক প্রতিষ্ঠানের সামাজিক সমঝোতার আড়ালে তাদের মধ্যে যে অবিশ্বাস দানা বেঁধেছে তাকে সর্বসমক্ষে নিয়ে আসে পাশের বাড়ির মেয়েটি।
Customers' review
Reviews
Be the first to review ""