x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap

The Great Gatsby

Author - F. Scott Fitzgerald

₹180 ₹200

10% off

Description

Author : F. Scott Fitzgerald

Publisher : Boibhashik Prokashoni

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 99

ISBN : 9789391749781

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
গত শতকের তৃতীয় দশক। পরিবর্তনের সময়। যুদ্ধ শেষ। গ্রীষ্মের শেষবেলায় আমেরিকার স্কাইলাইন ঢেকে দিচ্ছে সূর্যালোক আর জ্যাজ মিউজিক। আংকল টমের কেবিনে তখন জায়গা করে নিচ্ছে নতুন 'আমেরিকান ড্রিম'। সবকিছুকে বৈভবে মুড়ে ফেলার স্বপ্ন। এই স্বপ্নের শুরু ওই শতকেরই গোড়ার দিকে। উপার্জন বাড়াতে হবে যেকোনো উপায়ে। তার জন্য মুছে যেতেই পারে ভালো-খারাপের সীমারেখা। উপায়গুলো ধোঁয়াটে হলেও ক্ষতি নেই! শহর থেকে শহরতলি ভেসে যাচ্ছে লাইট-সাউন্ড-নিওনের ঢেউয়ে। গাড়ির হর্নকে ঢেকে দিচ্ছে প্রাইভেট পার্টির স্যাক্সোফোন আর বোতলের ঠনঠন। বনেদি বড়োলোকেদের সঙ্গে পাল্লা দিয়ে উঠে আসছে নব্য পয়সা-ওয়ালাদের দল। বাজার জাঁকিয়ে বসছে বৈভবের পটচিত্র। কিন্তু, এই সবকিছুর মাঝেও কেউ কেউ জীবনের মানে খুঁজে বেড়াচ্ছিল; কারও কারও মনে হচ্ছিল, বৈভবই কি জীবনের সব? নাকি আরও কিছু আছে... এরকমই একজন হলেন, জে গ্যাটসবি। গ্যাটসবি দয়ালু। গ্যাটসবি ধনী। গ্যাটসবি সংবেদনশীল এবং গ্যাটসবি রহস্যময়। গভীর দু-চোখের পিছনে গ্যাটসবি ঠিক কী রহস্য লুকিয়ে রেখেছেন তা কেউ জানে না। কী আশায় খেলাঘর বেঁধে গ্যাটসবি রোজ সাগরপারের সবুজ আলোর দিকে চেয়ে থাকেন, তাও সবার অজানা। ওই দূরেই কি আছে গ্যাটসবির গোপনতম ঐশ্বর্য? সাইরেনের শব্দ রোজ ভোরবেলায় কি সেই সংকেতই দিয়ে যায়?

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""