শাশুড়ি মারা যাবার পর, স্বামী ও একমাত্র সন্তান তুক্কাকে নিয়ে সংসার চলছিল তানিয়ার। সংসারের সবকিছু একা হাতেই সামলাতে হচ্ছিল তাকে। সেই সঙ্গে আবার এসে পড়েছিল মাসিশাশুড়ির মেয়ের বিয়ে। এদিকে হাজবেন্ডের কাজের বেশ চাপ।
ইংরেজি মাধ্যমের স্কুলে, আগে থেকে আবেদন করা সত্বেও বিয়ের দিন তুক্কাকে ছুটি দেয় না, কারণ ওই দিনই দুটো পরীক্ষা। অন্যান্য দিনের মতো সেদিনও তুক্কার ঠাকুরদা তাকে আনতে গিয়ে শোনেন, স্কুল থেকে তুক্কাকে নার্সিংহোমে ভর্তি করেছে। নার্সিংহোমে গিয়ে শোনা যায় তুক্কা মারা গেছে। তানিয়া সহ পুরো পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে।
শোকের আবহেই মাসিশাশুড়ির পরামর্শ অনুযায়ী ডাক্তার দেখাতে গিয়ে জানতে পারে, তুক্কার মৃত্যুটা সাধারণ মৃত্যু নয়। কি করবে এবার তানিয়া, সব মেনে নেবে, নাকি খুঁজে বের করবে আসল রহস্য?
জানতে হলে পড়তে হবে, 'সাদা চক কালো চোখ'।
Customers' review
Reviews
Be the first to review ""