এ বড় সুখের সময় নয়...
চারিদিকে বে-নাগরিক হওয়ার ত্রাস। ক্রোধ। ডাক উঠেছে। আজাদি। উঠুক ডাক। আজাদি। দানবের বিরুদ্ধে সংগ্রামে নেমেছে ছেলে-মেয়েরা। ঘরে ঘরে। এই পরিস্থিতিতে কুণ্ডলীর ভিতর নিজেকে গুটিয়ে রাখা বড় কঠিন। কিন্তু কী পারি আমি? শুধু ছবি এঁকে প্রতিবাদ!
মনে পড়ছে বার্নাড শ-র কথা। মৃত্যুর কিছুদিন আগে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন গত শতাব্দীতে তাঁর লেখা নাটক এই শতাব্দীতেও রমরম করে অভিনীত হচ্ছে, এতে তাঁর কেমন লাগছে? বার্নার্ড শ উত্তরে বলেছিলেন, খুব খারাপ লাগছে। কারণ তিনি শুধু সাহিত্য রচনার জন্যে লেখেন নি। লিখেছিলেন যাতে সমাজে এই অন্যায়গুলো না থাকে। কিন্তু তা আজও বর্তমান।
ধন্দ জাগে, আর কত পথ হাঁটলে মানুষ ধর্মের ভিত্তিতে নয়, নিজের পরিচয়ে পরিচিত হবে!
পোস্টার আঁকতে শুরু করলাম। নিলাম কবিদের শরণ। লালন থেকে আজকের কবি।
Customers' review
Reviews
Be the first to review ""