কবি রিক্তা দত্তের সপ্তম কাব্যগ্রন্থ বুনট।
প্রেমিকের দৃষ্টিতে প্রেমকে এক অনন্য দ্যোতনায়, অতি সহজ আঙ্গিকে প্রকাশ করেছেন তিনি। একজন কবিই পারেন এমন ছন্দোবদ্ধ জীবনের সূচার" ছবি আঁকতে। যাপিত জীবনে তিনি কখনও শিক্ষিকা,
কখনো বা দৃষ্টি প্রতিবন্ধীদের দিয়ে মাতার
ভূমিকায়; কখনও মঞ্চে নাটক পরিবেশন
করছেন। আবার কখনও অনাথ আতুর পথ
শিশুদের নিয়ে একসাথে পথ হাঁটছেন।
স্নেহময়ী এই ভূমিকা থেকে হয়ত কিছুটা সরে এসে আবার যেন এক দিকশূন্য পারের যাত্রী তিনি। দু চোখ ভরে তার দেখা যেন আর ফুরোয় না। হয়ত আরো দেখার তাড়নাতেই দেশ থেকে বিদেশে তার এই ছোটাছুটি তাকে অভিজ্ঞ করেছে। স্থিতধী করেছে-- করেছে সাহসী। দুঃসাহসিক শব্দ প্রয়োগ তার এই কাব্যগ্রন্থকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। তার লেখার সবচেয়ে বড় গুণ হল, খুব সহজ করে বলা। মানুষ সহজ না হলে এমন লেখা কি সম্ভব?
Customers' review
Reviews
Be the first to review ""