ভ্রান্তির চরম একটা উদাহরণ পাওয়া গেল গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের বিখ্যাত উপন্যাস 'অটাম অফ দ্য পেট্রিয়ার্ক'-এ পেট্রিয়ার্কের মৃত্যুর সঙ্গে ফিদেলের মৃত্যুর তুলনাভাসে। ভগবান! এমন সাহিত্যপাঠও সম্ভব? 'অটাম অফ দ্য পেট্রিয়ার্ক' হচ্ছে লাতিন আমেরিকার মার্কিন সরকার-পোষিত ডিক্টেটরশিপের অবধারিত মৃত্যুর চেতাবনি আর সেই মৃত্যুর প্রধান কারণ 'ঐতিহাসিক পুরুষ' ফিদেল কাস্ত্রোর উপস্থিতির অনুক্ত আভাস। গার্সিয়া মার্কেস, লাতিন আমেরিকার বৃহত্তম নাগরিক সমাজের এক সাহিত্যিক। আর আমাদের নাগরিক সমাজের এক পাঠক পড়লেন তাতে ফিদেলের দিকে ইঙ্গিত।
হায় ফিদেল! হায় মার্কেস!! হায় নাগরিক সমাজ!!
Customers' review
Reviews
Be the first to review ""