১৮৬৮ সালের ৭ অগাস্ট প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স ও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি এফ.এ পাস করেন। ১৮৮৯ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে স্নাতক ও ১৮৯০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। এরপর তিনি ব্যারিস্টারি পড়ার জন্য বিলেত যান। কিন্তু বিলেত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগ না দিয়ে তিনি কলকাতা হাইকোর্টে আইনব্যবসায় রত হন, কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে পড়ান। তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যের অধ্যাপনাও করেন, পরে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। ঠাকুর এস্টেটের ম্যানেজারও ছিলেন। ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি 'জগত্তারিণী পদক' লাভ করেন।
Customers' review
Reviews
Be the first to review ""