সাতকোশিয়ার কোর এরিয়া লাগোয়া জঙ্গল ঘেরা গ্রাম ভগীরথপুর, যেখানে হিংস্র পশু আর মানুষের কল্পনাতীত সহাবস্থান। দিনের আলো থাকতে ভগীরথপুর গ্রাম চলে মানুষের তৈরি করা বাঁধাধরা নিয়মে আর রাতের অন্ধকার নামলে পরে সেটাই চলে যায় বুনো বাঘের দখলে। যুগ যুগ ধরে প্রকৃতির সন্তান আদিম জনগোষ্ঠী অবশ্য এমন জীবনধারার সঙ্গেই অভ্যস্ত। বাহুল্যবর্জিত অনাড়ম্বর জীবনে তাদের সম্পদ নিজস্ব ধর্ম, সংস্কৃতি আর বেঁচে থাকার নির্যাস তারা আহরণ করে প্রকৃতির স্নেহসিক্ত কোল থেকে।
আদিম এই অঞ্চলে একদিন হঠাৎ এসে হাজির হল শহুরে এক পর্যটক। যান্ত্রিক জটিলতা থেকে মুক্ত অরণ্যবাসীরা খোলামনে পর্যটককে স্থান দিল নিজেদের মধ্যে, কিন্তু শুধুমাত্র প্রকৃতির টানেই কি লোকটির এতদূরে এখানে আগমন? নিজের জীবনের পরোয়া না করে সারাদিন সে কেন ঘুরে বেড়ায় জঙ্গলের আনাচেকানাচে। কীসের সন্ধান তার লক্ষ্য? ভগীরথপুরের নিষিদ্ধ মন্দিরের প্রতি কেন তার দুর্নিবার আকর্ষণ? যে গুপ্তরহস্যকে আদিম এই অরণ্যভূমি রক্ষা করে চলেছে হাজার বছর ধরে, তা একবার প্রকাশ্যে এলে মৃত্যুর যে মিছিল আছড়ে পড়বে তাকে রোধ করার সামর্থ্য কি সভ্যসমাজের আধুনিক মারণ অস্ত্রে থাকবে?
প্রশ্নের উত্তর পেতে হলে পড়তে হবে রুদ্ধশ্বাস অলৌকিক অরণ্য অভিযান 'চণ্ডরাজার বলি'।
Customers' review
Reviews
Be the first to review ""