এই সংকলন পনেরটি গল্পের।
দেড়শোর বেশি গল্প থেকে বেছে নেওয়া। সংকলনের নির্বাচক ছিলেন সাহিত্যিক প্রচেত গুপ্ত, যশোধরা রায়চৌধুরী ও দেবতোষ দাশ। সোশাল মিডিয়ায় গল্প সংকলনের জন্য গল্প পাঠানোর আহ্বান করে গল্পগুলি পাওয়া গিয়েছিল। মাত্র পনেরটিই কেন, এরকম একটা প্রশ্ন উঠে পড়তে পারে। সেটা পরিসর তথা অর্থনীতির কারণে, এ কথা বলে দিলে সমস্যা মিটে যায় বটে, কিন্তু তা সম্পূর্ণ সত্য নয়। শুরুতেই যখন স্থির করা হয়েছিল যে পনেরটি গল্প নিয়ে সংকলন হবে, তখন মনে হয়েছিল, এর বেশি সংখ্যায় গল্প রাখতে গেলে মানের সঙ্গে আপস করা হবে, যা কখনও কাঙ্ক্ষিত ছিল না। মান বজায় রাখা গেল কিনা, তার শেষ বিচার পাঠকেরই দায়িত্ব। দায়ও বটে। তবে এটুকু বলা চলে, এ সংকলনের গল্পগুলি নানা মাত্রার। বিভিন্নতার যে ভাষা তথা ভাষ্য এই সংকলনের গল্পগুলিতে উঠে এসেছে, তা চমকপ্রদ। কোনও গল্প থেকে উঠে আসছে পড়ন্ত রোদের গন্ধ, কোনও গল্প ত্বকের নিচে ছড়িয়ে দিচ্ছে বিষাদ, কোনও গল্প ক্রোধের, কোনও গল্পের কল্পনাস্রোত নিয়ে যাচ্ছে অন্য ভুবনে। এমনটাই চাওয়া হয়েছিল।
একটা বর্ণিল সংকলন।
Customers' review
Reviews
Be the first to review ""