জন্ম ১৯৫৬ সালে মুর্শিদাবাদ জেলার ইন্দ্রাণী গ্রামে। স্কুল ও কলেজের পাঠ বহরমপুরে।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্নপদকসহ বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে 'বাংলা কাব্যনাট্য: রূপ ও রীতি' (১৯৯১) বিষয়ে পি.এইচ.ডি উপাধি অর্জন। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। সর্বশেষ দায়িত্ব পালন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের প্রধান হিসাবে। সত্তর দশকের অন্যতম কবি হিসাবে খ্যাতিমান হলেও প্রাবন্ধিক ও সমালোচক হিসাবে তাঁর জনপ্রিয়তা ঈর্ষণীয়। শিক্ষক ও বাগ্মী হিসেবেও তিনি নন্দিত। সমকালীন সাহিত্যিকদের নিয়ে তিনিই সর্বাধিক গ্রন্থ রচনা করেছেন। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্র নিয়ে রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা দ্বিশতাধিক। 'আচার্য দীনেশচন্দ্র সেন স্বর্ণপদক', 'আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় স্মারক সম্মান', 'মহাদিগন্ত সম্মান', বিনয় মজুমদার স্মারক সম্মান', 'বাসভূমি জীবনকৃতি পুরস্কার' তাঁর সাহিত্যচর্চার স্বীকৃতি।
Customers' review
Reviews
Be the first to review ""