"সোভিয়েত দেশের রূপকথা সমগ্র" -র পরে, জন্ম নিলো আমাদের দ্বিতীয় সিরিজ, যার নাম "সোভিয়েত দেশের শিশুসাহিত্য সমগ্র"। রূপকথা অথচ রূপকথা নয়, শিশুপাঠ্য কিন্তু বড়োদেরও সমান প্রিয়, প্রচুর ছবি বহুল গল্প এবং সুশিক্ষা সম্বলিত এই ধরণের সোভিয়েত শিশুপাঠ্য এবার থেকে জায়গা করে নেবে এই সিরিজে। এই সিরিজটির আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হলো এটি সম্পূর্ণ রঙিন আকারে ছাপা হবে।
নয়খানি বই নিয়ে তৈরী হলো প্রথম খন্ড। বাহাদুর পিঁপড়ে, বালিশের সঙ্গে আড়ি, অকম্মা, আলিওনুশকা বোন আর ইভানুশকা ভাই, জ্যান্ত টুপি, দাদুর দস্তানা, আমার মিশকা ভালুকটি, এক দুই তিন এবং যা ইঁদুর, জল আননা দিয়ে সাজানো হলো এই খন্ডের কলেবর। চেষ্টা করবো, খুব শিগগিরই বাকি খণ্ডগুলিও আপনাদের দরবারে নিয়ে আসবার
Customers' review
Reviews
Be the first to review ""