সোভিয়েত দেশের রূপকথা সমগ্র" -র পরে, জন্ম নিলো আমাদের দ্বিতীয় সিরিজ, যার নাম "সোভিয়েত দেশের শিশুসাহিত্য সমগ্র"।
রূপকথা অথচ রূপকথা নয়, শিশুপাঠ্য কিন্তু বড়োদেরও সমান প্রিয়, প্রচুর ছবি বহুল - গল্প এবং সুশিক্ষা সম্বলিত এই ধরণের সোভিয়েত শিশুপাঠ্য এবার থেকে জায়গা করে নেবে এই সিরিজে। এই সিরিজটির আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হলো এটি সম্পূর্ণ রঙিন আকারে ছাপা হবে। এই বইটি সেই দ্বিতীয় সিরিজের, দ্বিতীয় খন্ড।
বারোখানি বই নিয়ে তৈরী হলো এই দ্বিতীয় খন্ড। সিভকা-বুর্কা, একটি দিন, লালমাটিয়া পাহাড়, বুদ্ধিমতী মাশা, মাশা আর ভালুক, ক্ষুদে গুলবাজ, দত্যি পোকা আরশোলা, সাত বন্ধু ইয়ুসিকের, ফড়িং আর পিঁপড়ে, চন্দ্রকন্যা সূর্যপুত্র, লাল-ঝুঁটি মোরগটি এবং শাদা হরিণ --- দিয়ে সাজানো হলো এই খন্ডের কলেবর। চেষ্টা করবো, খুব শিগগিরই বাকি খণ্ডগুলিও আপনাদের দরবারে নিয়ে আসবার।
Customers' review
Reviews
Be the first to review ""