সুফিদর্শন ও ভারতীয় বেদান্ত দর্শন নিয়ে পাশাপাশি আলোচনা, সুফিতত্ত্ব ও সুফিত্বের বঙ্গীয় অবয়ব নির্মাণ এবং বঙ্গে অর্থাৎ দুই বাংলায় সুফি সাধকদের জীবন ও আগমনের শুরু থেকেই জনহিতকর, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ-মানস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার চিত্রায়ণ 'বঙ্গে সুফিমত' এই বই-এ। বঙ্গের এই সকল সাধকদের জীবনচর্যা ও দৃষ্টিভঙ্গিকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই করা হয়েছে চিত্রায়িত। তাঁদের সংযমী জীবন, দুস্থ ও ভবঘুরে মানুষদের জন্য খাবার ও আশ্রয় এবং মুমূর্ষুদের চিকিৎসা ও সেবা- তদুপরি, তাঁদের খানকাহ্-গুলোকে গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্রে (ইসলামি ও সাধারণ শিক্ষার) পরিণত করার মধ্য দিয়ে ইসলামি শিক্ষার প্রসার ও তার মরমিভাবের আলোকে সামাজে জাত-বর্ণ-ধর্মের বিভাজনকে দূরে সরিয়ে রেখে যেভাবে মানুষের মর্যাদাকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালিয়েছেন তাঁরা, আলোচিত হয়েছে সেসবও। কেননা, এগুলি আজও সমান গুরুত্বে আলোকিত করবে আমাদের, সুন্দর সমাজ গঠনে।
Customers' review
Reviews
Be the first to review ""