খৈয়াম শব্দের অর্থ 'তাঁবু প্রস্তুতকারক'। ওমর খৈয়ামের বাবা ইব্রাহিম সম্ভবত নিরক্ষর এক তাঁবু প্রস্তুতকারক ছিলেন। পুত্রের মেধা কিন্তু চাপা থাকেনি। সে কথা আঁচ করেই ওমরকে পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় মসজিদের ইমাম মৌলানা মহম্মদ কাজি-র কাছে পড়াশুনা শুরু করতে। সেখানে তিনি অধ্যয়ন করেন কোরান, বিজ্ঞান, আরবি ব্যাকরণ এবং সাহিত্যের প্রথম পাঠ। অচিরেই কাজি সাহেব বোঝেন ওমরের উচ্চশিক্ষা দরকার। তিনি সেই নবীনকে পাঠিয়ে দেন খাজা আবু'ল হাসান অল-আনবারি-র কাছে। সেখানে ওমর শেখেন দর্শন, জ্যোতির্বিজ্ঞান ও গণিত। বিশেষ উল্লেখযোগ্য, খাজা অল-আনবারির কাছে তিনি পড়েন 'অলমাজেস্ট'। মিশরের আলেকজান্দ্রিয়ার জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ এবং ভূগোল-বিশেষজ্ঞ ক্লডিউস টোলেমিউস-ইতিহাসের ডাকসাইটে 'টোলেমি' জ্যোতির্বিজ্ঞানের এই আকরগ্রন্থ রচনা করেছিলেন ১৫০ সাধারণাব্দে এবং শত শত বছর ধরে তা পশ্চিম এশিয়া ও ইওরোপের জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এক অমূল্য রেফারেন্স ছিল।
Customers' review
Reviews
Be the first to review ""