এই কাসাহারা থেকে একটা সময় পর একটা ছায়া বেরিয়ে পড়বেই। আর ঠিক সেই সময়টা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে আলোর।
অর্থাৎ ছায়া দেখা যাবে না, তার। আমি জানি, মভ আর পার্পল শুধুই প্যালেট আর মেয়েদের ব্লাউজে থাকে, কোনো ব্যাচেলর একথা জানে না। সায়ার দড়ি বা দলিল নিয়ে কোনো পড়াশুনো আমার নেই। তবু জানি, এই কাসাহারার দেওয়ালে আঁকা একজোড়া ছেলে আর মেয়ের কফি কোনোদিন শেষ হবে না। আমি জানি আলোর যোগাযোগ বিচ্ছিন্ন হলে তারা মিলিত হবে, তবে তখন 'গোপন কথাটি রবে না গোপনে' বলে সঙ্গীতভবন থেকে কোনো গান বেজে উঠবে না। কাসাহারা থেকে একটা ছায়া বেরিয়ে পড়বে, যার কানে দুল, চোখে মাস্কারা, যদিও তা দৃষ্টি থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। আমি জানি মভ আর পার্পল মেয়েটির ব্লাউজ ছেড়ে এখন মেঝেতে... এ নিয়ে কোনো পড়াশুনো আমার নেই... সঙ্গীতভবন একটা জঙ্গলের ওপারে, ওপারে রবীন্দ্রনাথের বাড়িও। তিনি বসে আছেন, আর আলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
Customers' review
Reviews
Be the first to review ""