একটি চায়ের দোকানের কর্মচারী প্রতিবার জেনে যায় অফিসপাড়ার ব্যস্ত রাস্তায় আগামী মৃত্যু কার হবে। এক শিকারি খুঁজে পায় জঙ্গলের অমর আতঙ্ককে। অতি সাধারণ এক ব্যক্তির নেশা ভয় দেখানো। ছাপোষা বাঙালি ভ্যাম্পায়ার যে ভয় পায় পুলিশকে। সুখী এক স্বামীর শখ নিজের স্ত্রীকে লুকিয়ে দেখা। এক সিরিয়াল কিলার, যে জমাতে ভালোবাসে মানুষের অঙ্গ। বার বার হেরে যাওয়া এক গবেষক খুঁজে পায় পৃথিবীর সবথেকে শক্তিশালী মারণাস্ত্র। সাবলীল ভাষা ও রোমাঞ্চের আবেশে মোড়া এমন অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন কিছু চরিত্রকে নিয়ে লেখা বারোটি গল্পের সংকলন এই বইটি। যেখানে রহস্য, ভয়, থ্রিলার এবং অলৌকিকের যথাযথ মিশ্রণে প্রায় প্রতিটি গল্পই শেষ হয় প্রত্যাশিত কল্পনার বাইরে।
Customers' review
Reviews
Be the first to review ""