x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap
1
2

Jhakra Chulo Peter

Edited By - Kaushik Majumdar

₹225 ₹250

10% off

Description

Editor : Kaushik Majumdar

Publisher : Bookfarm

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 80

ISBN : 9789348544384

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
পৃথিবীর প্রথম পিকচার বুক 'অাঁকড়াফুলো পিটার'কে মূল জামীন ভাষা থেকে অনুবাদ করার ইচ্ছে ছিল বহুদিন ধরেই। কিন্তু ১৭৭৮' পত্রিকার সম্পাদকমণ্ডলীর, বিশেষ করে শ্রীইন্দ্রজিৎ চৌধুরীর উৎসাহ ছাড়া এ কাজ হয়তো সম্ভব হত না। পত্রিকা প্রকাশের পর বইটি ২০২১ সালের নভেম্বরে স্বত প্রকাশন থেকে প্রকাশ পায় এবং পাঠকের আনুকূল্য লাভ করে। বইটির প্রথম ঋত সংস্করণে প্রকাশক ঐত্রেয়ী সরকার কিছু গুরুত্বপূর্ণ কথা লিখেছিলেন, যা অত্যন্ত প্রাসঙ্গিক বলে উদ্ধৃত করছি: 'হফমানের এই কালজয়ী রচনাটিকে ঠিক ঠিক অর্থে শিশুপাঠ্য না বলে চাইল্ড সাইকোলজির বিষয়ভুক্ত করাই শ্রেয় বলে মনে হয়। মূল রচনা ও ছবিগুলি কিছু কিছু ক্ষেত্রে খানিক নিষ্ঠুরতা দোষে দুষ্ট। আর ঠিক এইখানেই উঠে আসে শিশুমনের সাধারণ ভাব ও ভাবনার দিকটি। আমার নিজের মনে হয়েছে এর মধ্যে হয়তো-বা খুব সূক্ষ্ম একধরনের রাজনৈতিক বোধও কাজ করেছে। ঠিক-ভুলের চিরন্তন দ্বন্দ্ব যার উপজীব্য।' অর্থাৎ, এই বইকে নেহাত বাচ্চাদের বই বলে সরিয়ে রাখলে বড্ড ভুল হবে। ভালোভাবে পাঠ করলে বোঝা যাবে, এই বই একেবারেই শিশুতোষ না। বরং, কিছু কিছু ছবি দুঃস্বপ্নের মতো ভয় জাগানিয়া। একবার দেখলে কিছুতেই ভোলা যায় না। সেটা সারাগায়ে আগুন লাগা মেয়েটিই হোক, কিংবা, শিশুর আঙুল কেটে নেওয়া। তাই একেবারে প্রথম বই হয়েও এই বই আজও ভাবায়। এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই, একই ভাবধারায় লেখা, বুক ফার্ম থেকে প্রকাশিত বর্তমান লেখকেরই লেখা এবং 'বুক ফার্ম' থেকে প্রকাশিত 'হারানো দিনের গল্প' বইটির কথা, যেখানে পৃথিবীর প্রথম এগারোটা রূপকথা সংকলিত করে টীকাসহ দেখানো হয়েছে কেন রূপথারাও আসলে শিশুদের জন্য ছিল না। ধীরে ধীরে তাদের ঘষে-মেজে আজকের রূপ দেওয়া হয়েছে। এই বইতেও ঝাঁকড়াচুলো পিটারের অন্দরমহলে উকি দেওয়া হয়েছে সেই দৃষ্টি নিয়েই। তাই ছোটোদের সঙ্গে সঙ্গে বড়োরাও এই বই পড়ে মজা পাবেন, এই আশাই রাখি। হারানো দিনের গল্পের কম্পান্ডিয়াম হিসেবে এই বই মন্দ হবে না। বইটিকে নতুন প্রচ্ছদ ও বেশ কিছু নতুন ছবিসহ একেবারে ঝাঁ-চকচকে কলেবরে প্রকাশ করছেন বুক ফার্মের প্রকাশক শান্তনু ও কৌশিক। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী সব্যসাচী দত্ত। তাঁদের জন্য অঢেল ভালোবাসা রইল। মাঝে বইটি পাওয়া যাচ্ছিল না বলে যাঁরা অভিযোগ জানাচ্ছিলেন, আশা করি তাঁদের অনেকদিনের অপেক্ষার অবসান ঘটবে। ঝাঁকড়াচুলো পিটারের 'বুক ফার্ম' সংস্করণ কেমন লাগল অবশ্যই জানাবেন। আমরা অপেক্ষায় থাকব।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""