শান্তিনিকেতনের নক্ষত্রপতন তথা রবীন্দ্রনাথের মৃত্যুর প্রথম বর্ষপূর্তিতে ১৩৪৯ সালের শ্রাবণ মাসে (আগস্ট, ১৯৪২) বিশ্বভারতী পত্রিকার যাত্রা শুরু হয়। সম্পাদনার দায়িত্বে ছিলেন প্রমথ চৌধুরী। যদিও মাত্র এক বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করেন। পরবর্তী বছর থেকে পত্রিকা সম্পাদনার দায়িত্বে নিয়োজিত হন রথীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী দশক জুড়ে তিনি এই দায়িত্বে পালন করেন। পত্রিকার প্রথম দশকের সংখ্যাগুলিতে বিদেশীদের লিখিত তিনটি লেখা পাওয়া যায়। একটি তান ইউন-শান এবং দুটি স্টেলা ক্রামরীশের। তান ইউন-শানের লেখাটি প্রকাশিত হয় প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রথম বছরেই এবং মূল চীনা থেকে সেটি অনুবাদ করে দেন অমিতেন্দ্রনাথ ঠাকুর। এটি মূলত ছিল কবিগুরুর স্মৃতিতর্পণ। রথীন্দ্রনাথের সম্পাদনায় স্টেলা ক্রামরীশের দুটি রচনার বিষয়বস্তু ছিল শিল্প ও শিক্ষা। চীনাভবন ও কলাভবনের সঙ্গে যুক্ত দুই বিখ্যাত বিদেশীর রচনা একত্রিত করা হল এই সংকলনে।
Customers' review
Reviews
Be the first to review ""