x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap
1
2
3

Rabindranath o Bangabhanga:Fire Dekha 120

Author - Tarun Mukhopadhayay

₹153 ₹170

10% off

Description

Author : Tarun Mukhopadhayay

Publisher : Bindubisharga

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 72

ISBN : 0

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
বঙ্গভঙ্গ লর্ড কার্জনের সুপরিকল্পিত ব্যবচ্ছেদ। যেহেতু সেই সময় বঙ্গ প্রদেশের আয়তন ছিল ১,৮৯,০০০ বর্গ মাইল; জনসংখ্যা ছিল ৭ কোটি ৮৫ লক্ষ, তাই দূরত্বগত কারণে শাসনব্যবস্থা ব্যাহত হতো। ১৮৭৪-এ সিলেট সহ আসাম'কে প্রথম বঙ্গ থেকে বিচ্ছিন্ন করা হয়। ১৯০৩-এ প্রথম বঙ্গভঙ্গ নিয়ে ভাবা হয়। ১৯০৪-এর জানুয়ারি মাসে এই পরিকল্পনা প্রকাশিত হয়। দুটি প্রদেশের নামও ঠিক হয়- পূর্ববঙ্গ ও আসাম; রাজধানী ঢাকা। ভৌগোলিক সীমা, ভাষা, সামাজিক রীতিনীতিও নির্দিষ্ট ভাবে বলা হয়। ১৯০৪ সালে ১৭ ফেব্রুয়ারি লর্ড কার্জন বিদ্রূপের সঙ্গে অস্থায়ী ভারত-সচিবকে চিঠিতে লেখেন, "বাঙালিরা নিজেদের এক মহাজাতি মনে করে এবং এক বাঙালিবাবুকে লাটসাহেবের গদিতে বসাতে চায়... বঙ্গভঙ্গের প্রস্তাব তাদের এই স্বপ্নের রূপায়ণে বাধা দেবে।" (দ্রঃ The Swadeshi Movement in Bengal'/ Sumit Sarkar) সেক্ষেত্রে কোনো প্রতিবাদ, প্রতিরোধে নতিস্বীকার করলে কার্জনের মতে, 'ভবিষ্যতে কোনদিনই বাংলা ভাগ করতে পারব না।' তাঁর উদ্দেশ্যে পরিষ্কার। সব বাধা অগ্রাহ্য করে কার্জন ১৯ জুলাই, ১৯০৫-এ চরম সিদ্ধান্ত জানান এবং ১৬ অক্টোবরে বঙ্গভঙ্গ কার্যকর হয়। এই অঘটনের পরেই দেশ জুড়ে বিক্ষোভ, আন্দোলন শুরু হয়। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, এটি 'একটি ভয়ঙ্কর জাতীয় দুর্যোগ'। রবীন্দ্রনাথ রাখীবন্ধন উৎসব পালন করেন পথে নেমে। ১৬ অক্টোবর হরতাল ঘোষিত হয় কলকাতায়-দোকান, অফিস, স্কুল-কলেজ বন্ধ রাখার আবেদন জানানো হয়। ঘরে ঘরে সেদিন অরন্ধন ছিল।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""