ময়ূখ চৌধুরী (প্রকৃত নাম শক্তিপ্রসাদ রায়চৌধুরী)-র জন্ম শতবার্ষিকীতে 'বুক ফার্ম'-এর তরফ থেকে শিল্পীকে আমাদের এই শ্রদ্ধার্ঘ্য। বন্য জীবজন্তুর অলংকরণে তাঁর সমকক্ষ মেলা কঠিন এবং তাঁর সুদীর্ঘ 'রবিনহুড কমিক্স সিরিজ'- বাঙালি পাঠকের হৃদয়ে চিরকাল সমাদৃত হবে। বর্তমান সংকলনে রবিনহুডের মোট সাতটি কমিক্স প্রকাশকাল অনুসারে রাখা হল ও রবিনহুড নিয়ে লেখা তাঁর দুটি গল্পও সঙ্গে থাকল। প্রসঙ্গত, ময়ূখ চৌধুরীর আঁকা মূল সাদা-কালো ভিনটেজ রবিনহুড কমিক্সের স্বাদ অক্ষত রাখার জন্যে কোনোরকম 'ডিজিটাল কালার' করা হয়নি।
এই প্রথমবার দুই মলাটের মধ্যে ময়ুখ চৌধুরী সৃষ্ট যাবতীয় 'রবিনহুড' কমিক্স ও কাহিনি একত্রিত হল।
Customers' review
Reviews
Be the first to review ""