গান্ধীবাদ কি? এই প্রশ্নের উদ্ভাবনের জায়গা এটাই যে এখন গান্ধী বাদ পড়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রেই এবং সেই বাদ পড়ে যাওয়াই এই ভাবনা শুরুর মূল মন্ত্র। একবিংশ শতক দৌড়ে চলার সময় আর এই সময়ের দাবি মেনেই উঠে আসতে শুরু করেছে সাইবার ক্রাইম থেকে শুরু করে মানসিক নির্যাতনের বহুবিধ নমুনা। এখুনি প্রয়োজন আরও একবার গান্ধীজীকে ফিরে দেখা। নাহ তিনি কোনও বিশাল রাষ্ট্র প্রধান কেউ নন বরং জীবনের শুরুতে বেশ লাজুক ছিলেন। তিনি কখনও নিজেকে দাবী করেন নি একজন বাগ্নি বা দার্শনিক হিসেবে। তাঁর নিজের কথাতেই গান্ধীবাদ (গান্ধীর বক্তব্য উপস্থাপন) বলে কিছুই হয় না। তিনি সত্যের খোঁজ করেছেন এবং এই আস্থা নিজের বিশ্বাসের উপর রেখেছেন যেখানে দাঁড়িয়ে থেকে বলতে পেরেছেন যে শ্বাশত সত্যকে জীবনের প্রতিটি উদযাপনে তিনি সঙ্গে নিয়ে চলতে চেয়েছেন এবং এর থেকে বেশি কোনও কিছুতেই মোহ ছিল না তাঁর। The Story of My Experiments with Truth গ্রন্থে তিনি লিখছেন যে গান্ধীবাদ বলে কোনও কিছুর অস্তিত্ব তিনি বিশ্বাস করেন না। কারণ তিনি কোনও ধর্ম প্রচারক বা অনুগামী পরিবৃত গুরু হতে চান নি। তাঁর পথ ছিল খুব সহজ এবং সরল যে পথে সাধারণ একজন মানুষের এগিয়ে চলতে সমস্যা হয় না। কিন্তু বাস্তব ঘটনা হল যে তিনি যেভাবে আচরণ করেছেন এবং যা বলেছেন তাঁর সবটাই আজও যদি অধ্যয়ন করা যায় তবে ভীষণ ভাবেই আলোক সম্পন্ন বলে বোধ হবে। মানুষেরা বুঝতে পারবেন যে জীবনের ভেতরে অনেক ভুল ত্রুটি এবং সমস্যা থাকলেও একজন আদর্শ মানুষ হয়ে ওঠা খুব কিছু অসম্ভব থাকে না। তাই এই গ্রন্থেও এই প্রচেষ্টা করা হয়েছে যাতে গান্ধীজীকে নিরপেক্ষ আঙ্গিক থেকে বিশ্লেষণ করা যায়। কঠিন ভাষা বা দারুণ দারুণ সমাজতাত্বিক তথ্যর ভার এখানে নেই। খুব সহজ ভাবে একজন মানুষ হিসেবে গান্ধীজীকে দেখার মাধ্যমে এই প্রচেষ্টা নেওয়া হয়েছে যাতে সামনের সময়ে গান্ধীজীর মত ও পথকে অবলম্বন করা যায়।
Customers' review
Reviews
Be the first to review ""