x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap
1
2
3

Puber Aalo Aadhar

Author - Sudip Das

₹270 ₹300

10% off

Description

Author : Sudip Das

Publisher : Bindubisharga

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 168

ISBN : 0

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
সত্যপ্রিয় একটি বাস্তব চরিত্র, যার চলার পথে মিশে রয়েছে অবিভক্ত বাংলার মাটির গন্ধ, পাখ-পাখালি, মাঠ-বন-নদীর উপকথা। সে দেখেছে স্বাধীনতার সংগ্রাম, ব্রিটিশ সৈনিকের জীবন পরিত্যাগ করে হয়েছে সে বিপ্লবী, পাশে পেয়েছে এমন একজন মানুষকে যিনি দুর্দান্ত ভবিষ্যত ও বংশমর্যাদা ত্যাগ করে কাঁটাতারের জ্বালা সহ্য করে তার জীবনসঙ্গিনী হয়েছিলেন। অবিভক্ত বাংলার উৎসব, পার্বণ, যাত্রা, খেলা, স্কুলজীবন সবই উঠে এসেছে। দেশভাগের জ্বালা, কাঁটাতারের যন্ত্রণা, উদ্বাস্তু হওয়ার করুণ বাস্তব, ইমিগ্রেশনের খাতা থেকে উঠে এসেছে বইয়ের পাতায়। দুর্ভিক্ষ, দাঙ্গা, বিশ্বযুদ্ধ, নৌ বিদ্রোহ, মহামারি, খাদ্য আন্দোলন, নকশাল আন্দোলন সত্যপ্রিয়ের সঙ্গে চলেছে ছায়ার মতো। নিজের ভিটেতে না ফিরতে পারার হাহাকার কলরব হয়ে গেয়ে উঠেছে 'শোনো, একটি মুজিবরের থেকে...", যখন মুক্তিযুদ্ধের পটভূমিতে ভিটেহারা খুঁজে পেয়েছে একটি জাতের জাত্যাভিমান। বঙ্গবন্ধুর অতিমানব হয়ে ওঠার কাহিনীও স্থান পেয়েছে, যেমন পেয়েছে তাঁর নির্মম হত্যার চিত্রও। একাত্তরের দামাল সময়ে কখনও রাতের অন্ধকারে টালিগঞ্জ থেকে বাংলাদেশ যেতে সাহায্য করেছে যে যুবককে, সেই যুবক পরবর্তীতে হয়েছেন প্রখ্যাত শিল্পী রেজ্জাক, আবার কখনও কলোনীর বাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালনে গান গেয়েছেন যে শিক্ষক, তিনিই পরবর্তীতে হয়েছে সঙ্গীতশিল্পী ও অভিনেতা শক্তি ঠাকুর। গ্রামের মেঠো রাস্তায় উঠে এসেছে জীবনানন্দের কথাও। উপন্যাসের প্রতি পাতায় স্মৃতি হয়ে উঠবে জীবন্ত...

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""