বিন্দু বিসর্গ পাবলিশার্স থেকে যখন আমাকে বলা হল, ভূমিকায় ভালো কিছু একটা লিখতে হবে, তখন ভাবলাম অনেক কিছু লিখব। পরে ভাবলাম, না থাক। প্রথম বই তো, ভূমিকায় কি লিখতে হয়, সেটা অবধি আমার খুব একটা ভালো করে জানা নেই।
সুতরাং বেশি কিছু লিখতে গেলে যদি বোকা বোকা শোনায়। তবে শুরু করব এই বলে-এই উপন্যাসে উল্লেখিত সমস্ত ঘটনা, স্থান, কাল, পাত্র, চরিত্র সব কিছু কাল্পনিক। আবার মস্তিষ্কপ্রসূত কল্পনা ছাড়া আর কিছু নয়। সুতরাং বাস্তবের সাথে যদি এর কোনওরকম মিল পাওয়া যায়, সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়।
'আগাথা' আমার মনের খুব কাছের একটি গল্প, বা বলা যায়, আমার স্বপ্নের গল্প।
ভৌতিকতার প্রতি ভয়, ভালোবাসা বা বলা যায়, ভয় পেতে ভালোবাসা থেকেই এই গল্পের জন্ম। শর্টফিল্ম পরিচালনার কাজে যুক্ত থাকায়, গল্প লেখালেখির কাজটা বরাবর করে এসেছি। তবে বাংলা পাঠকসমাজের কাছে লেখক হিসাবে এই আমার আত্মপ্রকাশ। আশা রাখি, আপনাদের নিরাশ করব না। তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি সাহিত্যিক নই, দয়া করে সাহিত্যের দাঁড়ীপাল্লায় আমাকে ওজন করবেন না। আমি একজন গল্পকার। আমি চাই গল্প বলতে। গল্প বলে যাওয়াটাই আমার লেখনির লক্ষ্য। এতদিন যাবৎ সেটাই করে এসেছি, গল্প বলে এসেছি শর্টফিল্মের মাধ্যমে। তবে সিনেমায় প্রযুক্তির সীমাবদ্ধতায় কিছু কিছু গল্পকে তার সার্বিক রূপ দেওয়া সম্ভব হয় না। সে ক্ষেত্রে গল্পের ক্যানভাস, চরিত্র, স্থান-কাল-পাত্র, সবকিছু নির্ভর করে শুধুমাত্র সিনেমার বাজেট আর হাতের নাগালে উপলব্ধ প্রযুক্তির উপরে, বিশেষত শর্টফিল্মের ক্ষেত্রে। কল্পনাশক্তি যেন শেকলে বাঁধা হয়ে পড়ে থাকে মনের কোনায়। তাই এবার আশ্রয় নিলাম বইয়ের, যেখানে আমার কল্পনাশক্তি ডানা মেলে উড়বার অবকাশ পেল। সেই কল্পনার জগতে বিচরণ কালে আপনাদের সহযোগিতা পাব, এই আশা রাখি। আশা করি, আপনারাও হবেন আমার সহচর।
Customers' review
Reviews
Be the first to review ""