মোজাফফর হোসেন নীরিক্ষাপ্রবণ ছোটোগল্পকার হিসেবে ইতোমধ্যে দুই বাংলায় পাঠকপ্রিয়তা অর্জন করেছেন। তিনি একদিকে যেমন অসামান্য গল্প-বলিয়ে, তেমনি গল্পের ভিতরে গল্প পুরে নতুন ধরনের আখ্যান তৈরিতেও পাকা কারিগর।
জাদুবাস্তবতা ও পরাবাস্তবতার সঙ্গে ভায়োলেন্স যুক্ত হয়ে মানুষের মুখোশের আড়ালের চেহারাটা এমন করে উঠে আসে তাঁর গল্পে যে পাঠক পড়তে পড়তে শিউরে ওঠেন, প্রশ্নবিদ্ধ করেন নিজেকেও। 'মানুষের মাংসের রেস্তোরাঁ' লেখকের সবচেয়ে আলোচিত ও সমাদৃত গল্পগ্রন্থ। বাংলাদেশে ইতোমধ্যে বইটি বেস্টসেলার। সমাজের নির্মমতা, নিষ্ঠুরতা এবং নৃশংসতার নানা চিত্র কখনো তীব্র শ্লেষে, কখনো রূপকের মাধ্যমে উঠে এসেছে প্রতিটা গল্পে। গ্রন্থটি এরই মধ্যে ইংরেজিতে অনূদিত হয়ে এন্টোনিম থেকে প্রকাশিত হয়েছে। একাধিক গল্প হিন্দি-গুজরাটি- নেপালি-ইতালি ও স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে। তিনটি গল্পের নাট্যরূপ শান্তিনিকেতনের অচিরায় মঞ্চস্থ করে চলেছে কাবেরী-শান্তনুর চতুর্থ মাত্রা।
Customers' review
Reviews
Be the first to review ""