পথিমধ্যে জ্ঞান-হারানো অন্তঃসত্ত্বা তরুণীকে অনিচ্ছা সত্ত্বেও ঈপ্সিত গন্তব্যে পৌঁছে দেয় ব্যোমকেশ। নিরীশ্বরবাদী ব্যোমকেশের আশংকা সত্য প্রমাণিত হয়; সংসার ছেড়ে পালিয়ে-আসা ভক্তকে রাতটুকু আশ্রমে আশ্রয় দিতে অসম্মত হন সন্ন্যাসিনী 'মা'। গৃহত্যাগী তরুণীকে পতিগৃহে ফিরিয়ে দিল ব্যোমকেশ।
বর্ষার রক্তে কীটের বাসা, ব্যোমকেশ জানল, তার রক্তে কীট! কীটবাসার কাছে হার মানবে ভালোবাসা? শাদা ইঁদুর কালো ইঁদুর... মেন্ডেল...!
"কিছু পরিচয় ভুলে যেতে হয়”, তবে কিছু পরিচয় মহাজাগতিক – একটু আগেই 'রক্তের সম্পর্ক' খুঁজে পেয়েছে সুকন্যা। ব্যোমকেশের নাম অসুখের বাহক তালিকায়, যে অসুখে আক্রান্ত তাঁর আত্মজ! বৃত্ত সম্পূর্ণ হবে কি?
Customers' review
Reviews
Be the first to review ""