আঞ্চলিক ইতিহাস চর্চা আমার একটি প্রিয় বিষয়। তা নিয়ে কয়েকটি বইও প্রকাশিত হয়েছে। আজ তেমন আর একটি বই সুধীজনের হাতে তুলে দিতে পেরে আমি আনন্দিত।
এটি বারোটি প্রবন্ধের সংকলন। প্রবন্ধগুলির কোন কোনটি পূর্বে পত্র-পত্রিকায় বা সংকলন গ্রন্থে প্রকাশিত হলেও এখানে তা অনেকটা নবকলেবরে দৃশ্যমান। কয়েকটির বিষয় পাঠকদের কিঞ্চিৎ চেনা-জানা মনে হলেও অনেক অচেনার সঙ্গে তাঁদের পরিচয় হবে, এমন বিশ্বাস লেখকের আছে।
জেলার গৌরবময় সংগ্রাম ও গণ আন্দোলন, সাহিত্য-সংস্কৃতি, দুর্যোগ ও চিত্ত বিকাশের উদ্যোগ- এমনতর বিষয়গুলিকে ধরবার চেষ্টা করা হয়েছে। সুধী পাঠকসমাজের ভালো লাগলে এবং জেলাকে চেনার পরিধি কিছু প্রসারিত হলে লেখক নিজেকে ধন্য মনে করবে।
প্রকাশনার ব্যাপারে দে পাবলিকেশনের শ্রী তপন কুমার দে নিজের অসুস্থতা সত্ত্বেও দায়িত্ব নিয়ে আমাকে অনেকটা নির্ভার ও কৃতজ্ঞ করেছেন।
Customers' review
Reviews
Be the first to review ""