আঠারোশো ছেচল্লিশ থেকে আঠারোশো ছিয়াশি খৃস্টাব্দ- এই সময়কালের প্রেক্ষাপটে উপন্যাসটি রচিত। উপন্যাসের মুখ্য চরিত্র লখনউয়ের নবাব ওয়াজিদ আলি শাহ। ওয়াজিদ আলি শাহকে ক্ষমতাচ্যুত করতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ঘৃণ্য ষড়যন্ত্রটি করেছিল, তার ওপরেই আলোকপাত করেছে উপন্যাসটি। নবাব ওয়াজিদ আলি শাহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শর্তের কাছে মাথা নত না করে চলে এসেছিলেন কলকাতায়। কলকাতার সাংস্কৃতিক জগতেও অনেক অবদান রেখেছিলেন তিনি। নবাবের সেই ভূমিকাও উঠে এসেছে উপন্যাসে। পাশাপাশি ওই সময়ের অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনা- সিপাহি বিদ্রোহ, বিধবা বিবাহ আন্দোলন, পাবনার কৃষক বিদ্রোহ-এসেছে এগুলিও। এসেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রাধাকান্ত দেব, বেগম হজরতমহল, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিংয়ের মতো অনেক গুরুত্বপূর্ণ চরিত্রও। আর এসেছে সেই সময়ের লখনউ এবং কলকাতা শহর।
Customers' review
Reviews
Be the first to review ""