১৯৩০ সালে সূর্য সেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্যদের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং তারপর জালালাবাদ পাহাড়ে বিশাল ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে অসম সাহসী লড়াই শুধু ভারতের মুক্তিযুদ্ধের ইতিহাসে নয়, বিশ্ব-বিপ্লবের ইতিহাসেও স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জালালাবাদ পাহাড়ের ওই যুদ্ধে মাত্র তেষট্রিজন তরুণ বিপ্লবীর প্রতিরোধের সামনে পরাজয় স্বীকার করে পালাতে হয়েছিল অসীম শক্তিধর ব্রিটিশ বাহিনীকে। জালালাবাদ পাহাড়ের ওই যুদ্ধের পর সূর্য সেনের বাহিনীর সদস্যরা সাময়িকভাবে আত্মগোপন করেছিলেন। দু বছর পর আবার তাঁরা একত্রিত হয়ে চট্টগ্রামের যুরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। এই উপন্যাসটি অবশ্য চট্টগ্রাম অস্ত্রাগার থেকে জালালাবাদ পাহাড়ের যুদ্ধ- ওই কটি দিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
Customers' review
Reviews
Be the first to review ""