আমি তান্ত্রিক পরিবারের সন্তান, আমার পূর্বপুরুষেরা পার্বত্য ত্রিপুরার আরণ্যক প্রকৃতির মাঝে দেবী সিদ্ধেশ্বরীর উপাসনা করতেন। শুনেছি এক সময় কালীপূজার রাতে দেবীর সামনে নরবলি হতো। দেশভাগের পর আমাদের কুলদেবী বাংলাদেশ থেকে আমার পরিবারের সাথে এই দেশে চলে আসেন। আমি আমার জীবনে এই দেবীর অস্তিত্ব বেশ কিছু অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে অনুভব করেছি। আমাদের বাড়ির যেদিকে দেবী সিদ্ধেশ্বরীর মন্দির ছিল, সেই দিক আমাদের শরিক বিক্রি করে দিলে, যারা সেই অংশ কেনেন, তারা সেখানে বসবাস করতে পারেননি, পরে নিরুপায় হয়ে তারা সেই বাড়ি ভাড়া দিয়ে দেন। কিন্তু যারাই সেখানে বসবাস করতে আসেন, তাদের অভিজ্ঞতা অত্যন্ত ভয়ংকর হয়ে ওঠে, তারা বলেন রাতের অন্ধকারে এই বাড়ির মধ্যে তারা এক মহিলাকে দেখতে পান, সেই মহিলা যেন তাদের ওপর প্রতি মুহূর্তে নজরদারি করে চলেছেন। তাই ভাড়াটিয়ার পরিবর্তন হতে থাকে। এক ভাড়াটিয়া রাতের অন্ধকারে সেই বাড়ি ছেড়ে পালিয়েছিল। পরে ট্রাক এনে সব জিনিস তারা নিয়ে যায়।
Customers' review
Reviews
Be the first to review ""