ইতিহাসের এক বিচিত্র ঘটনাবহুল সময় যা কিনা বিখ্যাত ছিল 'ভিক্টোরিয়ান এজ' নামে, সেই কালখণ্ডের নামেই এই সাহিত্যধারার নামকরণ হয়েছে-'ভিক্টোরিয়ান গথিক-হরর'।
ভিক্টোরিয়ান গথিক হরর মূলত নির্মিত হয় কয়েকটি অদ্ভুত পরিপ্রেক্ষিতকে কেন্দ্র করে। পোড়ো জমিদার বাড়ি, অন্ধকার অতীতের রহস্য ও আতঙ্ক, পারিবারিক গুপ্তকথা, প্রাচীন অভিশাপ, অলৌকিক কিংবদন্তি- এ-সমস্ত উপাদানকে ভিত্তি করে গড়ে তোলা এইসব কাহিনি পাঠকের মনোজগতে শিহরন তোলে, এনে দেয় এক অননুভূত আবেগ ও রোমাঞ্চ।
বাংলার মাটিতে ভিনদেশি এই সাহিত্যধারা সিঞ্চনের এক উদ্যোগ এই সংকলন-'আতঙ্ককাল'।
অনুবাদ, বঙ্গীকরণ এবং মৌলিক কাহিনির এই ত্রিমাত্রিক পরিবেশনায় পাঠকের ভিক্টোরিয়ান গথিক-হরর আস্বাদন তৃপ্ত হবেই।
Customers' review
Reviews
Be the first to review ""