চারটি ক্ষুদ্রাকার উপন্যাস, যাদের উপন্যাসিকা বা বড়োগল্প বলাই সঙ্গত, স্থান পেয়েছে এই বইয়ে। তাদের মধ্যে একটি অন্তর্লীন মিল আছে। প্রত্যেকটি আখ্যানেরই প্রধান চরিত্র হয় বাস করে, নয় চাষ করে (ব্যঞ্জনার্থে) মফস্সলে। স্বভাবতই, মফস্সলি মনন এই লেখাগুলোর অন্যতম চালিকাশক্তি। সেই মনন থেকে এরা শহরকে দেখে, সমকালকে দেখে। দুটি কাহিনিতে স্পষ্ট ছায়া ফেলেছে সাম্প্রতিক বিশ্বজোড়া মহামারি। আর একটি উপাখ্যান-'গোরার গোয়েন্দাগিরি'- আমার মতে ঐতিহাসিক উপন্যাস।
কারণ, এই আখ্যানে যে সময়কাল, যে ঘটনাবলি, যে মানসিক স্তরকে ধরা হয়েছে, তা আজ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে বলা চলে।
তথাকথিত 'বিশ্বায়ন'-এর দাপটে সম্প্রতি যে রুদ্ধশ্বাস গতিতে বদলে গেল আমাদের মানসভুবন, তার সাপেক্ষে এই কয়েক দশকের ব্যবধানটুকুও অলঙ্ঘ্য বলে মনে হয়। কাজেই সেদিনের সেই মফস্সল আর ফিরে পাওয়ার প্রশ্নই ওঠে না।
Customers' review
Reviews
Be the first to review ""