গোয়েন্দা হিসেবে দর্শনা বোসের প্রথম আত্মপ্রকাশ হয় আনাড়িমাইন্ডসের একচালা পূজাবার্ষিকীতে। পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর দর্শনা যোসের রহস্যভেদের প্রথম উপন্যাস 'বৃশ্চিক', প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঠকের ফেজগন্য হয়। ডিজিটাল ফর্মাটে প্রকাশিত উপন্যাসটি দশহাজারের বেশি পাঠক পড়েন।
অনলাইন প্ল্যাটফর্মগুলিতে প্রকাশিত হয় বহুসংখ্যক রিভিউ। লেখক হিসেবে, পাঠকের এই বিপুল সাড়ায় আমি অভিভূত ও আদ্ভুত হয়েছিলাম। কিন্তু আদ্ভুত হওয়া মানেই সন্তুষ্টি নয়। প্রথম পর্ব বৃশ্চিকে দ্বিতীয় পর্ব লেখার যে বীজ রোগশ করেছিলাম, তার প্রতি দায়বদ্ধতা থেকে পরবর্তী অংশটি লেখা শুরু করি। এবারের পটভূমি আরও বিস্তৃত, ঘটনাবলি আরও জটিল। লেখা যখন শেষ হল, তখন দেড়টি বছর কেটে গেছে। এর মধ্যে বহু পাঠক বন্ধবার দর্শনা বোসের প্রত্যাবর্তনের খোঁজ নিয়েছেন। কলমের শেষ আঁচড়টি কাটার পর বইটি তাই দর্শনা বোসের সমস্ত অনুরাগী পাঠকদের উদ্দেশে উৎসর্গ করলাম।
Customers' review
Reviews
Be the first to review ""