মহাভারত বলতে যাঁরা কুরুপাণ্ডবকথা মাত্র বোঝেন, এ-কাহিনি তাঁদের কাছে হয়তো কিঞ্চিৎ কমই জানা। প্রকৃত প্রস্তাবে, এ-আখ্যান ভারত-বৃত্তান্তের উৎসমুখ থেকে খনন করে আনে কুরুকাহিনির আদিতম লগ্নের একটি খণ্ড। এই ক্ষুদ্র ইতিবৃত্ত আসলে এক মহৎ ও বিপুল ভবিষ্যের বীজ।
দৈত্যগুরু শুক্রাচার্যের দুহিতা দেবযানীর জীবনের যে-সমস্ত উত্থানপতন বহু প্রজন্ম পরে এক অবিস্মরণীয় ইতিহাস প্রসব করবে- এই আখ্যানে সেই আবেগধৌত ও সংঘাতমুখর প্রারম্ভ-ঘটনামালা বিধৃত।
সৌরভ মুখোপাধ্যায়ের মহাভারত-নির্ভর আখ্যানগুলির সঙ্গে যাঁদের পরিচয় আছে সেই সব পাঠক জানেন- কীভাবে চেনা গল্পের মধ্যেই অচেনা ব্যঞ্জনা, উদ্ভাবনী কল্পনা আর যৌক্তিক পরিপূরণের মাধ্যমে তারা নিয়ে আসে অনাস্বাদিতপূর্বের স্পর্শ।
অভিজাত বিষয়বস্তুর সঙ্গে সাযুজ্যপূর্ণ ধ্বনিঝংকৃত ভাষা- এই মণিকাঞ্চনযোগে সৌরভ সমপ্রজন্মে প্রায় অদ্বিতীয়।
'যুগসম্ভাবিনী' উপন্যাসেও তিনি স্বমহিমায় ভাস্বর।
Customers' review
Reviews
Be the first to review ""