জেরোম, হ্যারিস আর জর্জ। তিন বন্ধু। আর তাদের সঙ্গে কুকুর মন্টমোরেন্সি।
এই চারজন চড়ে বসেছে এক নৌকোয়।
দু'সপ্তাহ টেমসের বুকে নৌ-ভ্রমণ করবে।
বেমক্কা-বেখাপ্পা পরিস্থিতি তৈরিতে চারজনের কেউ কারও থেকে কম যায় না। এই চারমূর্তি যখন একসঙ্গে ভ্রমণে বেরোয়, দু'সপ্তাহ ধরে কী অবস্থা তৈরি হতে পারে সহজেই অনুমেয়। দমফাটা হাসির সে এক কিস্সা। তার সঙ্গে রয়েছে চলার পথের অদ্ভুত সব মুহূর্ত আর আকর্ষণীয় যত কাহিনি। সে-কাহিনি একই সঙ্গে হাস্যরসে উচ্ছল এবং মানবিকতায় উজ্জ্বল।
পাঠককে জেরোম কে জেরোমের কলমের এই চিরন্তন ক্লাসিকের পরিচয় দেওয়া বাহুল্যমাত্র। কিন্তু অন্তরীপ ০ প্রকাশিত এই গ্রন্থটি সেই পরিচয়কে। বাঙালির আপন করে নিয়ে এসেছে নতুন উদ্যমে। জেরোমের চার চরিত্র ও অদের অদ্ভুত সব কাণ্ডকারখানাকে বাংলার পাঠকের হৃদয়ের কাছাকাছি আনতেই অনুবাদের এই আয়োজন।
Customers' review
Reviews
Be the first to review ""